মালদা

উন্নয়নের বার্তা দিতে ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৃনমূল কর্মীদের বাইকর‍্যালি বৈষ্ণবনগরে

তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হল বাইকর‍্যালি। শুক্রবার এই বাইকর‍্যালিটি অনুষ্ঠিত হয় কালিয়াচকের বৈষ্ণবনগরে। আজ বৈষ্ণবনগরের ফুটবল খেলার মাঠ থেকে তৃনমূল কর্মীদের এক বাইকর‍্যালি বের হয়। তা ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েত পরিক্রমা করে। এরপর এসে আবার তারা পুনরায় মাঠে এসে র‍্যালিটি শেষ করে। জানা যায় ১৪টি গ্রাম পঞ্চায়েত-এর প্রায় ২৫০০ থেকে প্রায় ৬০০০ কর্মীদের নিয়ে এই বাইকর‍্যালিটি সংগঠিত হয়। এই দিন এই র‍্যালির নেতৃত্ব দেন জান্নাতুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন নলিনী রঞ্জন সরকার কালিয়াচক ৩ ব্লকের তৃণমূল নেতা, মাসিদুর রহমান তৃণমূল সভাপতি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত সহ অন্যান্যরা। উন্নয়নের বার্তা ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তাদের এই বাইক র‍্যালি বলে জানান তৃণমূল কর্মী সমর্থকেরা। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/3S4_se4e7cM